খুলনায় খুঁটির সঙ্গে আঘাত লেগে ট্রেন যাত্রীর মৃত্যু

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৯:০৮ পিএম

খুলনায় খুঁটির সঙ্গে মাথায় আঘাত লেগে অজ্ঞাত পরিচয় এক ট্রেন যাত্রী নিহত হয়েছে।  রবিবার (৫ অক্টোবর) দুপুরে ফুলতলা উপজেলা সদরের বেজেরডাঙ্গা রেল স্টেশনের পাশে আউটারে এ ঘটনা ঘটে।

নগরীর দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আজাদ বলেন, ট্রেনটি মোংলা থেকে ছেড়ে খুলনা হয়ে বেনাপোলের উদ্দেশে যাচ্ছিল। তিনি ট্রেনের দরজায় দাঁড়িয়ে মাথা বাইরে বের করে দিলে ট্রেন লাইনের পাশের খুঁটির সঙ্গে মাথায় আঘাত লেগে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত