সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুখমিলা জামান, ভাই আনিসুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। জব্দের আদেশ হওয়া উল্লেখযোগ্য স্থাবর সম্পদের মধ্যে রয়েছে চট্টগ্রামের আর নিজাম রোড আবাসিক এলাকায় ২৪৯৯ স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট, পাঁচলাইশের প্রবর্তক সার্কেলে ১৯১৭ স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট, পূর্ব নাসিরাবাদে আরামিটর সিমেন্টের নামে ২১৩৫ স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর মো. তরিকুল ইসলাম।
