জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হয়েছিলেন এম ইশফাক আহসান। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে পরিচালক হিসেবে তাকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এনএসসি। দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম।
তিনি বলেছেন, 'আমরা বিভিন্ন মারফত আজকে জানতে পেরেছি যে উনি একজন বিতর্কিত ব্যক্তি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী কালই ওনাকে আমরা পরিবর্তন করে দেব। যখনই আমরা বিষয়টা জানতে পেরেছি বিভিন্ন মারফতে তখনই আমরা ঠিক করেছি বিতর্কিত একজন ব্যক্তিকে আমরা রাখবো না।'
আহসান গ্রপের ব্যবস্হাপনা পরিচালক ইশফাক আহসান পতিত আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য ছিলেন। চাঁদপুর ২ আসন থেকে ২০২৪ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সে আসন থেকে আওয়ামী লীগের পক্ষে তার প্রচার-প্রচারণার ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে রয়েছে।
পূর্ব পরিচয় জানতে পেরে এনএসসি বিব্রত বলে জানান নির্বাহী পরিচালক, 'যেহেতু আমরাই ওনাকে মনোনয়ন দিয়েছিলাম, তো এই বিষয়টা তে অবশ্যই আমরা কিছুটা বিব্রত হয়েছি। আমাদের আরও যাচাই বাছাই করা উচিত ছিল। আসলে সব সময় তো একজন ব্যক্তি হিসেবে সব ধরনের সিদ্ধান্তগুলো জানা সম্ভব হয় না। আমরা যে কোন সিদ্ধান্তই যাচাই বাছাই করেই নেই। তারপরেও কিছু ঘাটতি থাকতেই পারে।'
ইশফাক আহসানের জায়গায় কাকে মনোয়নয়ন দেয়া হবে তা মংগলবার জানাবে এনএসসি। হতে পারে তা ৫ কাউন্সিলরের মধ্য থেকে, নয়তো বাইরে থেকে। ৫ কাউন্সিলর হচ্ছেন- সেলিম শাহেদ, ইব্রাহিম খলিলুল্লাহ, সাথিরা জাকির জেসি, সালমান হোসেন (সালমান জাভেদ) ও সাইফুল ইসলাম।
ইয়াসির মোহাম্মদ ফয়সাল হক।
'ক্রিকেট উন্নয়নের প্রেমে পড়া' বুলবুল যাবেন তামিমের কাছে