মঙ্গলবার জামায়াতের মানববন্ধন যাত্রাবাড়ী-গাবতলী পর্যন্ত

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৯:৩৩ পিএম

জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করাসহ পাঁচ দফা দাবি আদায়ে তৃতীয় দফা কর্মসূচির প্রথম দিনে যাত্রাবাড়ী মোড় থেকে মৎস্য ভবন হয়ে গাবতলী বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন করবে জামায়াতে ইসলামী।

আগামীকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) তৃতীয় দফা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

গতকাল রবিবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১৪ অক্টোবর রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে মানববন্ধন। আগামী ১৫ অক্টোবর দেশের সকল জেলা শহরে মানববন্ধন।

জামায়াতে পাঁচ দফা দাবি- গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে গণভোট দেওয়া, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত