ফের এক হচ্ছেন মাহি ও রাকিব!

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৪:৫৮ পিএম

হঠাৎ করেই নিজের ফেসবুক প্রোফাইল ও পেজে সাবেক স্বামী রাকিব সরকার ও সন্তানের সঙ্গে দুটি স্থিরচিত্র পোস্ট করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ভালোবাসার ইমোজি দিয়ে সেই ছবির ক্যাপশনে মাহি লিখেছেন, ‘মাশ আল্লাহ’। এর ঠিক এক ঘণ্টা আগে একই স্থিরচিত্র পোস্ট করেন রাকিব সরকারও। মাহি ও রাকিবের কাছাকাছি সময় স্থিরচিত্র পোস্ট করা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে রহস্য। 

 মাহিয়া মাহি ও রাজনীতিবিদ রাকিব সরকারের ঘনিষ্ঠজনদের কেউ কেউ জানিয়েছেন, তারা দুজন এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আবার কেউ বলছেন, তারা আগে থেকেই এক ছিলেন, মাঝে শুধু সম্পর্কের অবনতি হয়েছে। 

তাদের এই পোস্ট দেখে ভক্ত–শুভাকাঙ্ক্ষীরা নানারকম মন্তব্য করলেও এ নিয়ে এখন পর্যন্ত মুখ খুলেননি মাহি–রাকিব দুজনের কেউই। এখন দেখার বিষয়, কী কারণে তাদের দুজনের হঠাৎ এই পারিবারিক স্থিরচিত্র পোস্ট করা। এদিকে কয়েক মাস ধরে মাহি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, অন্যদিকে তার স্বামী রাকিব কোথায় আছেন, তা কেউ জানেন না।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত