হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চানপুর চা-বাগানে বিয়ে বাড়িতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
পানিতে ডুবে মারা যাওয়া শিশুরা হলো- ওই উপজেলার রামগঙ্গা এলাকার সেলিম মিয়ার কন্যা মোছকান আক্তার (১৩), সাজিদ আলীর কন্যা শামীমা আক্তার (১২), মজিদ আলীর কন্যা ছানিয়া আক্তার (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়- অভিভাবকদের সঙ্গে ওই শিশুরা চানপুর চা-বাগানে তাদের এক আত্মীয়ের বিয়েতে যায়। মঙ্গলবার ছিল বিয়ে। বাড়ির এক পাশে বিয়ের আয়োজন চলছিল। অন্যদিকে শিশুরা খেলার একপর্যায়ে পুকুরে গোসল করতে নামে। একে একে তিন শিশু পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
হংকং এর মাটিতে জামাল-হামজাদের ম্যাচ দেখা যাবে বঙ্গ-তে