অনলাইনে ৫ মিনিটে সব টিকিট শেষ হয়ে যাওয়া অস্বাভাবিক

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৩৮ এএম

সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি নিয়ে যাত্রীদের অভিযোগ দীর্ঘদিনের। বর্তমানে সিলেট-ঢাকা মহাসড়ক বেহাল হওয়ায় সড়কপথের যাত্রীরাও ঝুঁকেছেন রেলপথের দিকে। এ অবস্থায় ট্রেনে যাত্রীদের চাপ বেড়েছে। অন্যদিকে টিকিট নিয়ে চলছে রীতিমতো হাহাকার। এ অবস্থায় টিকিট কালোবাজারিসহ বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে গতকাল মঙ্গলবার সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শনে যান জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। অভিযোগের বিষয়ে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। টিকিট বিক্রির তালিকা খতিয়ে দেখেন। রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদেরও নির্দেশনা দেন।

এ সময় জেলা প্রশাসক এম সারওয়ার আলম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, সিলেট রেলওয়ে স্টেশন থেকে খুব অল্প পরিমাণ টিকিট বিক্রি হয়। বেশিরভাগই অন্যান্য স্থান থেকে ও অনলাইনে বিক্রি হয়। ফলে টিকিট কালোবাজারিটা আসলে কোথায় হচ্ছে খতিয়ে দেখতে হবে। তিনি বলেন, অনলাইনে টিকিট ছাড়ার ২ থেকে ৫ মিনিটের মধ্যে সব টিকিট শেষ হয়ে যায়। এটা অস্বাভাবিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত