নাটোরে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত ও গণভোটের দাবিসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী নাটোর শহর শাখা।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় নাটোর প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
শহর জামায়াতের আমির মাওলানা রাশিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম।
সেক্রেটারি প্রভাষক আলী আল মাসুদ মিলনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, জেলা নায়েবে আমির ও নাটোর সদর আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক ইউনুস আলী, জেলা সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল ও শহর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ফজলুর রহমান।
বক্তারা বলেন, পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদকে অন্তর্ভুক্ত ও গণভোটের দাবিসহ পাঁচ দফা সরকারকে অবশ্যই মেনে নিতে হবে। দেশের স্থিতিশীলতা ও জনগণের অধিকার রক্ষায় এই পাঁচ দফা দাবিগুলো অনতিবিলম্বে কার্যকর করতে হবে।
