বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের চতুর্থদিনে বুধবার (১৫ অক্টোবর) নগরীর শিববাড়ি মোড়ে তিন দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন খুলনা মহানগর ও জেলা এমপিওভুক্ত শিক্ষকবৃন্দ।
চাকরি জাতীয়করণসহ মূল বেতনের ওপর ২০ শতাংশ হারে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার ৩ দফা দাবিতে টানা অবস্থান ও কর্মবিরতি পালন করছেন তারা।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা গাজী মারুফুল কবীর, মো. নজরুল ইসলাম, মো. লিয়াকত হোসেন, মো. মনিরুল ইসলাম, মো .হারুন আর রশিদ, বিমানচন্দ্র নন্দী, মো. মুহসিন বিশ্বাস প্রমুখ।
ব্যায়ামের পরই পানি পানে স্বাস্থ্যঝুঁকি, জানুন কারণ
ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় এয়ারগানসহ গ্রেপ্তার ১