চাকসু নির্বাচন ২০২৫

বহিরাগতদের আটকাতে প্রশাসন ব্যর্থ: শিবিরের ভিপি প্রার্থী

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৮:১৫ পিএম

চাকসু নির্বাচনে বহিরাগতদের আটকাতে প্রশাসন ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মো. ইব্রাহীম হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। 

বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করে তিনি বলেন, ‘ভোটকেন্দ্রে ছাত্রদলের আলাওল হলের জিএস প্রার্থীসহ অনেকের সঙ্গে বহিরাগতদের দেখা গেছে। অথচ পরিচয়পত্র ছাড়া কেউই বিশ্ববিদ্যালয়ে প্রবেশের কথা নয়। প্রশাসন বহিরাগতদের আটকাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে।’

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করার পরও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগও তোলেন তিনি।

ছাত্রশিবির সমর্থিত প্যানেলের এই ভিপি প্রার্থী বলেন, ‘হাতের কালি অমোচনীয় হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখলাম এ কালি মুছে যাচ্ছে। নির্বাচন কমিশন ও প্রশাসন এ বিষয়ে আরও সচেতন হতে পারতেন। প্রকৌশল অনুষদ ভবনে প্রিসাইডিং কর্মকর্তার স্বাক্ষর ছাড়াই ১০ থেকে ১৫টি ব্যালট দেওয়ার অভিযোগ উঠেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত