যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনার মধ্যে চীনে বিনিয়োগ বাড়াচ্ছে অ্যাপল

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১১:০২ এএম

ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তপ্ত বাণিজ্য সম্পর্কের মাঝেই মার্কিন টেক কোম্পানি অ্যাপল চীনে তাদের বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে । বুধবার (১৫ অক্টোবর) বেইজিংয়ে চীনের শিল্প মন্ত্রী লি লেচেংয়ের সঙ্গে বৈঠকে অ্যাপলের সিইও টিম কুক এই প্রতিশ্রুতি দেন, যদিও বিনিয়োগের পরিমাণ প্রকাশ করা হয়নি।

চীন সফরে কুক শাংহাইয়ের অ্যাপল স্টোর পরিদর্শন করেছেন, স্থানীয় ডেভেলপার ও ডিজাইনারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ঘোষণা করেছেন যে আইফোন এয়ার শীঘ্রই চীনে প্রি-অর্ডারের মাধ্যমে পাওয়া যাবে। চীন অ্যাপলের এই উদ্যোগ কে স্বাগত জানিয়ে তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। 

অনেক মার্কিন কোম্পানি উভয় বাণিজ্যিক শক্তিকে খুশি রাখতে সচেতন হলেও অ্যাপল এখনও সেই প্রভাব থেকে মুক্ত। যার সুবিধা ভোগ করছে এনভিডিয়া ও কোয়ালকমের মতো প্রতিষ্ঠানরা। এছাড়াও, অ্যাপল মার্কিন উৎপাদনে বড় বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে এবং চলতি বছরে চীনে এক কোটি এক লাখ মার্কিন ডলারের ‘ক্লিন এনার্জি ফান্ড’ চালু করেছে।  

অ্যাপল তাদের আইফোন ১৭ সিরিজ বাজারে ছাড়তেই চীনে অ্যাপলের শিপমেন্ট ০.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চীনের শীর্ষ তিনটি স্মার্টফোন ব্র্যান্ডের মধ্যে আইফোন ই একমাত্র এই বাণিজ্যিক বৃদ্ধি দেখেছে। এছাড়া অ্যাপল ভূ-রাজনৈতিক ঝুঁকি কমাতে ভারতের দিকেও কিছু উৎপাদন সরানোর পরিকল্পনা করছে।   

মার্কিন-চীন বাণিজ্য উত্তেজনা নতুন শুল্ক ও রপ্তানি নিয়ন্ত্রণ বৃদ্ধির মাঝেই ওয়াল স্ট্রিটে অ্যাপলের শেয়ার প্রায় ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা বিনিয়োগকারীদের আস্থা প্রতিফলিত করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত