ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৭৫৫

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৪:৩২ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন ২৪৩ জন। এ সময় ৭৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ হাজার ৭৭০ জন।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ২৪৯ জন এবং বাকিরা ঢাকা সিটির বাইরের। এ বছর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৪ হাজার ৮৩৪ জন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত