কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে এসজেএ'র শুভেচ্ছা

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৮:২২ পিএম

দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকার (এসজেএ) পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনটির নেতারা।

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে কালবেলার প্রকাশক মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং সম্পাদক সন্তোষ শর্মার হাতে শুভেচ্ছা তুলে দেন শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি হাবিবুর রহমান পলাশ।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির দফতর সম্পাদক মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক জাফর আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান, সদস্য ওমর ফারুক ও ইলিয়াস হোসাইন।

এসময় কালবেলার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত