বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের ফল যেভাবে প্রভাব ফেলবে র‌্যাংকিংয়ে

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০৬:৩৮ পিএম

ওয়ানডেতে বাংলাদেশ শেষ ১২ ম্যাচের ১১টি হেরেছে। বর্তমানে বাংলাদেশ আছে ওয়ানডে র‌্যাংকিংয়ের ১০ নম্বরে। ২০২৭ বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলার সুযোগ পাবে কিনা সেটি নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। আগামী ৩১ মার্চের মধ্যে র‌্যাংকিংয়ে ৯ নম্বরে থাকলে মিলবে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ।

তাই ৩১ মার্চের আগে বাংলাদেশের সব ওয়ানডে সিরিজই গুরুত্বপূর্ণ। সিরিজের ফলাফল প্রভাব ফেলবে র‌্যাংকিংয়ে। শনিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। সেই সিরিজের ফলাফল র‌্যাংকিংয়ে কি প্রভাব ফেলবে তা দেখে নেওয়া যাক।

সিরিজের ফলাফল অনুযায়ী র‍্যাঙ্কিংয়ে প্রভাব

বাংলাদেশ ৩-০ ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে টপকে উঠে যাবে নয়ে। ওয়েস্ট ইন্ডিজ নামবে দশে। বাংলাদেশের পয়েন্ট হবে ৭৮, ওয়েস্ট ইন্ডিজের ৭৬।

বাংলাদেশ ২-১ ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজ নয়ে ও বাংলাদেশ দশেই থাকবে। বাংলাদেশের পয়েন্ট হবে ৭৬, ওয়েস্ট ইন্ডিজের ৭৯।

বাংলাদেশ ১-২ ওয়েস্ট ইন্ডিজ
অবস্থান বদলাবে না দুই দলের। ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট বেড়ে হবে ৮১, বাংলাদেশের হবে ৭৩।

বাংলাদেশ ০-৩ ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলে ১৩ পয়েন্ট এগিয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ। দলটির পয়েন্ট হবে ৮৪, বাংলাদেশের পয়েন্ট কমে হবে ৭১।

বাংলাদেশ ২-০ ওয়েস্ট ইন্ডিজ
সিরিজে একটি ম্যাচ ফল না হলে ও অন্য দুটি ম্যাচ বাংলাদেশ জিতলে রেটিং পয়েন্টে ওয়েস্ট ইন্ডিজকে ছুঁয়ে ফেললেও, ভগ্নাংশের ব্যবধানে ওপরে থাকবে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ ০-২ ওয়েস্ট ইন্ডিজ
সিরিজে একটি ম্যাচ ফল না দেখলে ও অন্য দুটি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৭২, ওয়েস্ট ইন্ডিজের ৮৩।

বাংলাদেশ ১-১ ওয়েস্ট ইন্ডিজ
সিরিজে একটি ম্যাচ ফল না দেখলে ও সিরিজ ১-১ এ ড্র হলে আগের মতোই ৮০ (উই্ন্ডিজ) ও ৭৪ (বাংলাদেশ) রেটিং পয়েন্ট থাকবে দুদলের।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত