জাতীয় নির্বাচনে ডাকসুর নির্বাচনের মতো ফলাফলের আশা করছেন জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান।
তিনি বলেন, কিছু রাজনৈতিক দল এখনও মনে করে যে পুরো দেশে ভোটের প্রয়োজন নেই, কিন্তু সেই সময় শেষ হয়ে গেছে।
তিনি উল্লেখ করেন, চারটি বড় বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পর ওই দলের আত্মবিশ্বাস কিছুটা কমেছে। যারা সেখানে পুরো প্যানেল নির্বাচিত হওয়ার আশা করেছিল, তারা পরাজিত হয়েছে। সেই কারণেই জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলও একই ধরনের হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রফিকুল ইসলাম খান শুক্রবার (১৭ অক্টোবর) নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাবেশে জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং পাঁচ দফা দাবির বিষয়গুলো আলোচিত হয়।
তিনি বলেন, “আগের মতো আওয়ামী লীগের স্টাইল অনুসারে নির্বাচন হবে না। সংবিধানের মৌলিক সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি, সর্বোত্তম নির্বাচন আয়োজন এবং গণহত্যার বিচার—কোনটি বাস্তবায়ন করছেন, তা জনগণের সামনে প্রকাশ করুন।”
রফিকুল ইসলাম খান জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজনের দাবি জানান। তিনি বলেন, “আমরা ফেব্রুয়ারি মাসে নির্বাচন চাই, তবে তার আগে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান। সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক সঞ্চালনা করেন। প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল হাকিম।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী, অধ্যক্ষ দেলোয়ার হোসাইন খান, জেলা সেক্রেটারি সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শুরা সদস্য আব্দুল খালেক এবং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা হাসানুল বান্না।
এন্ট্রি ফি বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে বন্ধ ট্রেইলার চলাচল