খুলনায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে নগরীর খালিশপুরের গোয়ালখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো নয়াবাটি এলাকার বাসিন্দা জাকির হোসেনের মেয়ে মমিতা (৯) ও পলাশের মেয়ে আমেনা (৮)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নগরীর খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে দুই শিশু একসঙ্গে পুকুরে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। পরে পুকুর থেকে অচেতন অবস্থায় দুইজনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ফুলবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু