মুন্সীগঞ্জে মেঘনায় ৮০ কেজি ইলিশ ও ট্রলার জব্দ

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০১:৪৩ পিএম

মুন্সীগঞ্জ সদরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৮০ কেজি ইলিশ ও মাছ ধরার ট্রলার জব্দ করেছে নৌ-পুলিশ। তবে কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি। 

সোমবার (২০ অক্টোবর) সকালে জেলা সদর উপজেলার চর আব্দুল্লাহপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান চালিয়ে সমুদয় ইলিশ ও ট্রলার জব্দ করে। 

সদর উপজেলার চর আব্দুল্লাহপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহাবুব আলম জানান, মা ইলিশ সংরক্ষণে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে নৌ-পুলিশের টিম অভিযান চালিয়ে একটি ট্রলার ও ইলিশ জব্দ করতে সক্ষম হন তারা। এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেননি। পরে জব্দ করা ইলিশ স্থানীয় মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। জব্দকৃত ট্রলার নৌ-ফাঁড়ির হেফাজতে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত