আলোচিত ‘পর্ন যুগল’ পাঁচ দিনের রিমান্ডে

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৭:৪৬ পিএম

রাজধানীর পল্টন থানায় পর্নোগ্রাফি আইনের একটি মামলায় আলোচিত যুগল আজিম ও বৃষ্টি পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে থাকবেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই রিমান্ডের আদেশ দেন।

এর আগে বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা, সিআইডি সাইবার বিভাগের উপ-পরিদর্শক মিজানুর রহমান, সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তাদের গ্রেফতার করা হয়েছিল রোববার (১৯ অক্টোবর) রাতের দিকে বান্দরবানের রোয়াংছড়ি বাস স্টেশন সংলগ্ন হাজী পাড়া এলাকার একটি ফ্ল্যাট থেকে। 

জানা গেছে, তারা প্রায় পনেরো দিন আগে বান্দরবানে এসে সেখানে বাসা ভাড়া নিয়েছিলেন এবং ফল ব্যবসার কথা বলে এলাকায় পরিচিত হওয়ার চেষ্টা করেছিলেন। তবে সাধারণত তারা বাসা থেকে বের হতেন না।

পুলিশের তথ্যে, এই যুগল বিভিন্ন পর্ন ভিডিও তৈরি ও আন্তর্জাতিক ওয়েবসাইটে আপলোড করতেন। 

২০২৪ সালের মে মাসে তাদের নামে একটি টেলিগ্রাম চ্যানেল খোলা হয়, যেখানে হাজারো সদস্য যুক্ত ছিলেন। 

তারা নতুন ভিডিও লিংক ও আয় সংক্রান্ত স্ক্রিনশট শেয়ার করতেন এবং অন্যদেরও ভিডিও তৈরি করতে উৎসাহিত করতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত