মাদারীপুরে অতি মুনাফা লাভের আশায় ক্ষতিকর জেলি মেশানো ককশিট ভর্তি ২৫ কেজি চিংড়ি মাছ জব্দ করেছে উপজেলা মৎস কর্তমর্তা ও উপজেলা প্রশাসন। সেই সঙ্গে জেলি মেশানো এসব মাছ ধ্বংস করা হয়।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে সদর উপজেলা মস্তফাপুর বাসস্টান্ডে পরিবহনে অভিযান পরিচালনা করে এই চিংড়ি মাছ জব্দ করা হয়।
জানা যায়, চিংড়িতে এখন তিন ধরনের জেলি ব্যবহার করা হচ্ছে। একটি সাধারণ জেলি, ময়দা দিয়ে তৈরি করা জেলি এবং তরল জেলি। এই ব্যাপারে জনগণকে সতর্ক হতে হবে। বিশেষ করে চিংড়ি মাছ কেনার সময় জেলি আছে কিনা সেটি তারা পরীক্ষা করে নেন। কারণ এটি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিডনির সমস্যা ও ক্যান্সারসহ অনেকগুলো রোগ হয়।
মাদারীপুর জেলা মৎস কর্মকতা মো. হাদিউজ্জামান জানান, সদর উপজেলা মৎস কর্মকর্তা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জেলি পুশ করা ককশিট ভর্তি চিংড়ি মাছে বাজারজাত করণের উদ্দেশে মস্তফাপুর বাসস্টান্ডে নামবে তার ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা শেষে জব্দকৃত জেলি পুশ চিংড়ি মাছ ধংবস করার উদ্দেশ্যে গর্ত করে পুড়িয়ে দেয়া হয়। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবসহ সরকারি ও অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
