ঢাবিতে ফের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করল প্রশাসন

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১২:৫৬ পিএম

প্রবেশাধিকার নিয়ন্ত্রণের বিষয়ে ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ দেশ রূপান্তরকে বলেন, আমরা আগেই প্রবেশাধিকার নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছিলাম যা বিভিন্ন কারণে স্থায়ী হয়নি। এবার আমরা এটা দীর্ঘমেয়াদে পরিচালনা করব। এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে পুলিশ ও ট্রাফিক পুলিশ আমাদের সহায়তা করবে।  

তিনি বলেন, আগে যে সমস্যা হতো, গাড়িগুলো প্রবেশপথে এসে ঢুকতে না পেরে বের হয়ে যেতো। এতে ইউটার্ন নিতে সমস্যা হত। এই সমস্যার সমাধানে আমরা ৬টি প্রবেশমুখে ব্যানার লাগাবো যেনো চালকরা বুঝতে পারে এই রাস্তায় প্রবেশ করা যাবে না। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত