প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধিদল

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৬:২৯ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেয়।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম ও মাওলানা রফিকুল ইসলাম খান।

এর আগে রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল। বুধবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায়  যমুনায় তারা বৈঠক মিলিত হয়েছেন।

এর আগে মঙ্গলবার যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। বৈঠকে আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি, নিরপেক্ষ প্রশাসন, জুলাই সনদসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত