বিসিসিবি ওমেনের কানাডার এক প্রান্ত হতে অন্য প্রান্ত লাঞ্চ ইভেন্ট

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৬:৩৯ পিএম

কানাডার এক প্রান্ত হতে অন্য প্রান্ত বিসিসিবি ওমেনের পক্ষে আয়োজিত হয় লাঞ্চ ইভেন্ট।  এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তানিজা রেজা। সহযোগিতায় ছিলেন আফসানা জেরিন।

বিসিসিবি ওমেনের  সুন্দর এই আয়োজনে মূল ধারার সহযোগিতায় ছিলেন কো-ফাউন্ডার রিমন মাহমুদ এবং সায়মা হাসান।

এই লাঞ্চ ইভেন্ট এ কানাডার সর্বমোট ৬ জন আয়োজক ছিলেন ! অন্যান্য আয়োজকরা ছিলেন ইফ্ফাত হক, ইসমাত আরা মুন , নাসির সিদ্দিকা , সুবর্ণা খোন্দকার, আতিয়া আলী। এই আয়োজন কে ভাগ করা হয় সর্বোচ্চ ১০ জন করে ৬ টি গ্রুপ এ। প্রতিটা গ্রুপ নিজ নিজ রেস্টুরেন্ট নির্বাচন করেন এবং আয়োজক রা ভিন্ন ভিন্ন খাবার মেনু ছাড়াও মজার খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃতি এর পর্ব রাখেন !

এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আসমা সুমির , শিরীন আখতারের আবৃতি এবং তাজনিন সোহানার সুমধুর কণ্ঠের গান। এছাড়াও কিছু মজার টপিক নিয়ে কথা বলা সাথে সুন্দর উপহার । 

এভাবে হাসি আনন্দ বিসিসিবি ওমেন প্লাটফর্মের কানাডাতে নারীদের সেতু বন্ধন  তৈরি হয় একে ওপরের সাথে। অ্যাডমিন হিসেবে তানিজা রেজা সকল অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত