কারিগরি শিক্ষা বোর্ডের শামসুজ্জামান কারাগারে

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৫:৪৯ এএম

দুর্নীতির মামলার আসামি কারিগরি শিক্ষা বোর্ডের প্রোগ্রামার একেএম শামসুজ্জামানকে কারাগারে পাঠানো হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) গতকাল দুপুরে তাকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। দুদকের জনসংযোগ শাখা এ বিষয়টি নিশ্চিত করেছে।

দুদকের তথ্যমতে, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৮ লাখ ৭৪ হাজার ৫৬৭ টাকার সম্পদের তথ্য গোপন ও ৭৫ লাখ ৬৪ হাজার ৯৫ টাকার অবৈধ সম্পদ অর্জন করে নিজ ভোগদখলে রাখার অভিযোগে ২০২০ সালের ২৮ জুলাই মামলা করে দুদক। মামলার আসামি হওয়ায় দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বাধীন একটি টিম তাকে গতকাল দুপুরে সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এরপরই তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত