সিইসির সঙ্গে বৈঠক

সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন করে উদাহরণ সৃষ্টির আহ্বান বিএনপির

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০১:১৮ পিএম

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে উদাহরণ সৃষ্টির আহ্বান জানিয়েছে বিএনপি। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানায় দলটি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে সিইসির সঙ্গে বৈঠকে অংশ নেয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সাবেক ইসি সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

নির্বাচন ভবনে বৈঠক শেষে ড. আবদুল মঈন খান বলেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থে নয়, জাতির স্বার্থে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারে, সেই আহ্বান জানানো হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত