ময়মনসিংহে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০২:৩৪ পিএম

ময়মনসিংহে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উনগরীর ভাটি বাড়েরা বাইপাস সড়ক থেকে চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মাসুদ মিয়া (৩৮) ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান গ্রামের  বাসিন্দা।

স্থানীয়রা জানায়, বিকেল ৪টার দিকে মাসুদ আকুয়া এলাকার একটি গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হন। পরে রাতে স্থানীয়রা ভাটি বাড়েরা বাইপাস রোডে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

এবিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, হত্যার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত