২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৮০৩

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৪:৪৬ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মারা গেছেন ২৫৯ জন। এ সময় ৮০৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ হাজার ১৭০ জন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ২৮৫ জন এবং বাকিরা ঢাকা সিটির বাইরের। চলতি বছর এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৬০ হাজার ২৬৩ জন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত