অসুস্থ মাকে দেখে বাড়ি ফেরার পথে স্বামী-স্ত্রীর মৃত্যু, নাতিসহ আহত তিন

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৬:২১ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকাবভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিএনজি আরোহী স্বামী মো. এবাদুল হক (৫৫) ঘটনাস্থলে মারা যান। তার স্ত্রী সাজেদা খাতুন (৫০) ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহত এবাদুলের জেঠাতো ভাই ফারুক মন্ডল।

এ ঘটনায় নিহত এবাদুল-সাজেদার পাঁচ বছর বয়সী নাতি রিফাত, সিএনজি চালক বাদল মিয়াসহ (৩২) তিনজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) গাজীপুর ও হোসেনপুর সড়কে উপজেলার রাজিবপুর ইউনিয়নের হরিপুর গ্রামের বেপারীপাড়া সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার উচাখিলা ইউনিয়নের চর আলগী গ্রামের ওয়াহেদ আলী মন্ডলের ছেলে মো. এবাদুল হক ভালুকার হবিরবাড়ি এলাকায় একটি কটন মিলে চাকরির সুবাধে সেখানেই স্ত্রী সন্তান নিয়ে সেখানেই বসবাস করতেন।

বাড়িতে মা গুরুতর জানতে পেরে শুক্রবার সকালে কর্মস্থল থেকে সিএনজি চালিত অটোরিকশা রিজার্ভ করে তিনি স্ত্রী ও তার মেয়ের শিশু সন্তানকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে বাড়ির খুব কাছাকাছি আসতেই উচাখিলা মধুপুর সড়ক হরিপুর বেপারীপাড়া সংলগ্ন বিপরীত দিক থেকে আসা গরু বহনকারী একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজি। এ সময় ভিতরে থাকা এবাদুলের নাতি রিফাত ও চালক বাদল মিয়াসহ তিনজন আহত হয়। আহত তিনজনের অবস্থান শঙ্কাটপন্ন বলে জানা গেছে।

এবিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে পিকআপভ্যান ও সিএনজিকে জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে নিহত এবাদুলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত