মুন্সীগঞ্জে ক্রিস্টাল মেথসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০৩:৩৭ পিএম

মুন্সীগঞ্জে যৌথ অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, হেরোইন, ক্রিস্টাল মেথ বা আইস, ছুরি ও নগদ অর্থসহ মো. হৃদয় মাদবর (২৩) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। 

সদর উপজেলার পানহাটা এলাকা থেকে শুক্রবার (২৪ অক্টোবর) রাতে তাকে মাদকসহ আটক করা হয়।  

মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে জানান, শুক্রবার রাতে গোপন খবর পেয়ে পানহাটা এলাকা  অভিযান চালিয়ে ওই এলকার হৃদয় মাদবরের কাছ থেকে ১৮৫ পিস ইয়াবা, ৬০০ গ্রাম গাঁজা, ২৫ গ্রাম হেরোইন, ৩ পিস ক্রিস্টাল মেথ বা আইস, ৪টি মোবাইল, ছুরি ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ মাদক বিক্রয়ের ৪ লাখ ৫৪ হাজার ২১৫ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত