বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০৭:০৬ পিএম

বগুড়ার শেরপুর উপজেলার বিদ্যুৎস্পৃষ্টে মো. রায়হানুল ইসলাম রানা নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের নগরআরা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মো. রায়হানুল ইসলাম রানা ওই এলাকার মৃত শাহ্ আনোয়ার হোসেনের ছেলে। তিনি জয়পুরহাটের কালাই থানার পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন জানান, শনিবার দুপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে কাজ করার সময় রানা বিদ্যুতায়িত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজই তার ঢাকার নৌপুলিশে যোগদানের কথা ছিল।

ওসি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত