‘আমরা ধর্ম নিয়ে কোন ষড়যন্ত্রমূলক রাজনীতিতে বিশ্বাসী নই’

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১১:১৩ পিএম

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, আমরা ধর্ম নিয়ে কোন ষড়যন্ত্রমূলক রাজনীতিতে বিশ্বাসী নই। একটি দল মানুষকে ধর্ম নিয়ে ভুল বুঝাচ্ছে। তাদের ভোট দিলে নাকি বেহেস্তে যাওয়া যাবে। বেহেশতের নেওয়ার মালিক তো আল্লাহ।

শনিবার (২৫ অক্টোবর) বিকালে মতলব উত্তর উপজেলার ছেংগাড়াচর  পৌরসভার  ৪ নং ওয়ার্ডের ঠাকুরচর মধ্যপাড়া বেপারী বাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত উঠান বৈঠকে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি মানুষের অধিকার রক্ষায় গুম খুনের শিকার হয়েছে, মানুষের ভোটাধিকার রক্ষায় বিএনপি এখনো নানা সংগ্রাম করে যাচ্ছে। দেশের মানুষ এখন নির্বাচিত সরকার চায়। দেশের মানুষ শান্তি চায়, দেশের মানুষ ইনসাফের সমাজ চায়। তিনি আরো বলেন, বিএনপি সাধারণ জনগণের দল, শ্রমিকদের দল, নারী ও মা বোনদের দল, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে আর ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা হবে।

ছেংগারচর পৌর বিএনপির ৪ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোহাম্মদ আজিজ খানের সভাপতিত্বে, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত