হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৭ অক্টোবর) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন- সুভাষ সূত্রধর, দুলাল সূত্রধর ও রুপম সূত্রধর।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোররাত ৪টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের ঘরগুলোতে। পরে মাধবপুর ফায়ার সার্ভিসে খবর দিলে তাতক্ষনিক তারা এসে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ৩টি পরিবারের ঘরবাড়ি ও সব মালামাল পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
বেঙ্গাডোবা গ্রামের কয়েকজন জানান, আগুন লাগার পর তারা দ্রুত এগিয়ে না এলে আরও কয়েকটি ঘরে আগুন ছড়িয়ে পড়তে পারত।
অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ বিন কাশেম জানান, খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
জ্বালানি সংকটে মালিতে বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান
এল ক্লাসিকো শেষে হাতাহাতি: লুনিনকে লাল কার্ড, পাঁচজনকে সতর্কতা