চুম্বনের পর ফের ঘনিষ্ঠ ট্রুডো-পেরি

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০২:০৫ পিএম

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মার্কিন গায়িকা কেটি পেরির প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে দীর্ঘদিন ধরেই। ছবি শিকারিদের ক্যামেরায় প্রায়ই ধরা পড়েন এই আলোচিত জুটি। সম্প্রতি একটি ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় একটি বিলাসবহুল ইয়টে (ছোট জাহাজ) তাদের অন্তরঙ্গ একগুচ্ছ ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। 

 তবে প্রেমের ব্যাপারে সবসময় নিরব থেকেছেন কেটি-ট্রুডো। এবার জনপ্রিয় গায়িকার জন্মদিনের অনুষ্ঠানে হাজির হয়ে প্রেমের গুঞ্জনের আগুনে ঘি ঢাললেল ট্রুডো। রবিবার (২৬ অক্টোবর) কেটির ৪১ তম জন্মদিন উপলক্ষে ট্রুডো আর তাকে প্যারিসের এক অনুষ্ঠানে একসাথে দেখা যায়। প্যারিসের ক্রেজি হর্স এর ক্যাবারেট শোতে অংশ নেন। নাচ, গান, নাটকের আয়োজনে ঝলমলে হয়ে উঠে কেটির জন্মদিন। অনুষ্ঠান শেষে যখন তারা হাত ধরে হাসিমুখে বেরিয়ে আসেন তখনই তাদেরকে ফ্রেমবন্দী করে ফেলে পাপারাজ্জিরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, জন্মদিনের অনুষ্ঠানে কেটি পড়েছিলেন গাঢ় লাল রংয়ের টপস আর ট্রুডো ছিলেন কালো স্যুটে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত