‘লিডার: আমি বাংলাদেশ’ খ্যাত সিনেমার পরিচালক তপু খান পুত্রসন্তানের বাবা হয়েছেন। সোমবার বেলা ১১টা ২০ মিনিটে রাজধানীর এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে তার সন্তানের জন্ম হয়। এর আগে এক কন্যা সন্তানের বাবা হন তিনি।
তপু খান বলেন, বাবা হওয়ার অনুভূতি অন্যরকম। কয়েকমাস আগে নিজের বাবাকে হারিয়েছি। এর মধ্যে পুত্রসন্তানের আগমন তাই বিশেষ কিছু। মনে হচ্ছে অন্যভাবে হলেও যেন বাবা ফিরে এসেছে।
তার স্ত্রী রাজিয়া সুলতানা ও নবজাতক দুজনেই সুস্থ আছে উল্লেখ করে তিনি বলেন, ‘ছেলের নাম রেখেছি ইজহান ফাহির খান।’
তপু খান চলচ্চিত্র জগতের পরিচিত মুখ। ‘লিডার : আমিই বাংলাদেশ’ বানিয়ে তিনি তুমুল আলোচনায় চলে আসেন। এই সিনেমায় অভিনয় করেন শাকিব খান ও শবনম বুবলী। চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি তিনি একজন মেধাবী প্রযোজক। এরই মধ্যে তিন শতাধিক নাটক পরিচালনা করেছেন। বিজ্ঞাপনচিত্রেও আছে তার সক্রিয় উপস্থিতি।
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৯৮৩ 