টেকনাফের গহীন পাহাড় থেকে ২২ জনকে উদ্ধার করল র‌্যাব

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৮:১৭ পিএম

কক্সবাজারের টেকনাফের হাতিয়ারঘোনা এলাকার করাচিপাড়ার গহীন পাহাড়ে চিরুণী অভিযান চালিয়ে মুক্তিপণ আদায় ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে অপহৃত ২২ জন ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

আজ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড ল) আ ম ফারুক।

তিনি জানান, রবিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি-১, (টেকনাফ ক্যাম্প) র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল করাচিপাড়া গহীন পাহাড়ে অভিযান চালায়। ৩ ঘণ্টার চিরুণী অভিযানে দুর্গম পাহাড় থেকে মুক্তিপণ আদায়ে অপহরণ ও জোরপূর্বক মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে করাচিপাড়া পাহাড়ে মানব পাচারকারী চক্রের কাছে জিম্মি থাকা মোট ২২ জন ভিকটিম উদ্ধার হয়। যাদের মধ্যে ১ জন পুরুষ, নারী শিশুসহ ২১ জন রোহিঙ্গাসহ ২২ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত