ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করা ধর্মঘট প্রত্যাহার করেছেন ওষুধ ব্যবসায়ীরা। আজ সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি সিনিয়র সহ-সভাপতি সানাউল হক ভূইয়া এই সিদ্ধান্তের কথা জানান।
এর আগে সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্যে ওষুধের ফার্মেসি বন্ধ ঘোষণা করেন ব্যবসায়ীরা। এতে করে দুর্ভোগে পড়ে রোগী ও সাধারণ মানুষ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি সিনিয়র সহ-সভাপতি সানাউল হক ভূইয়া জানান, জনদুর্ভোগের কথা চিন্তা করে অনির্দিষ্টকালের ধর্মঘট আমরা প্রত্যাহার করে নিয়েছি। তবে যদি আমাদের দাবি মানা নাহলে সারা জেলাজুড়ে আন্দোলন গড়ে তোলা হবে।
ব্রাহ্মণবাড়িয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি পৌর শাখার সভাপতি নূরে আলম সিদ্দিকী জানান, ১৯৮৩ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজের দোকানগুলো আমাদের ভাড়া নেওয়া। আমরা নিয়মিত ভাড়া প্রদান করে আসছি। অথচ আমাদের অবৈধ আখ্যা দিয়ে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে। যা অমানবিক ও অবৈধ। অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ন্যায়সঙ্গত সমাধান চাই। কয়েকদিন যাবত আমরা আন্দোলন চালিয়ে আসছি। এতে প্রতিকার না পেয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের সকল ওষুধের ফার্মেসি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনের অবৈধ দোকান উচ্ছেদ করে নতুন গেইট নির্মাণের দাবিতে কয়েকদিন যাবত বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।
হাফেজ হয়ে বাবা-মায়ের ইচ্ছে পূরণ করলেন নাজমুল ইসলাম
নাটোরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ