টাঙ্গাইলের সখীপুরে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অপরাধে রফিকুল ইসলাম নামের এক মাটি ব্যবসায়ীকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি গ্রামে সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা এ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার বাঘের বাড়ি গ্রামের রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে বন বিভাগের জমিতে ভেকু বসিয়ে লাল মাটি কেটে বিক্রি করছেন। এমন খবর পেয়ে সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলার নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালায়। পরে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অপরাধে বালু মহাল আইনে রফিকুল ইসলামকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
