বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার বাহারকে আদালতের বারান্দায় মারধর করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ভবনের তৃতীয় তলায় মারধরের শিকার হন খায়রুল বাশার।
মঙ্গলবার ৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা শতাধিক মামলায় গ্রেপ্তার বিএসবি গ্লোবাল খায়রুল বাশারের জামিন শুনানি জন্য দিন ধার্য ছিল। সেই কারণে তাকে আদালতে হাজির করা হয়।
কঠোর নিরাপত্তাবেষ্টনি তৈরির করে এজলাসে তোলার চেষ্টা করে পুলিশ। এজলাসের দরজায় পৌঁছানোর সময় হঠাৎ কয়েকজন শিক্ষার্থীরা খায়রুল বাশারের ওপর হামলা চালান। পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে খায়রুল বাশারকে এজলাসের ভেতরে নিয়ে যায়।
অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ৯৯টি মামলায় শুনানি গ্রহণ করে ১৪ মামলায় জামিন দেন। অন্য ৭৫ মামলায় জামিন নামঞ্জুর করেন। শিক্ষার্থীদের বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে হাজার কোটি টাকা আত্মসাতে অভিযোগে খায়রুল বাশারের বিরুদ্ধে তিনশর বেশি মামলা রয়েছে।
গত ১৪ জুলাই খায়রুল বাশারকে আটক করা হয়। পর্যায়ক্রমে মামলা গুলিতে তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে।
