আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু হচ্ছে আগামীকাল

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৭:৪৭ এএম

আগামীকাল বৃহস্পতিবার থেকে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)। তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করবে দেশের শীর্ষস্থানীয় পর্যটন সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে টোয়াব আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে টোয়াবের পরিচালক (বাণিজ্য ও মেলা) তাসলিম আমিন শোভন বলেন, এবারের মেলায় অংশ নিচ্ছে ১২টি দেশ, যার মধ্যে রয়েছেÑ পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, চীন, সিঙ্গাপুর ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের পর্যটন সংস্থা ও ট্যুর অপারেটর। মেলার টাইটেল স্পন্সর হিসেবে থাকছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস আর পেমেন্ট পার্টনার বিকাশ। তিনি আরও বলেন, এবারের মেলা আগের বছরের তুলনায় আরও আকর্ষণীয় হবে। সার্বিক সহযোগিতা দিচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, পর্যটন করপোরেশন ও ট্যুরিস্ট পুলিশ।

বিটিটিএফ পর্যটন খাতে দেশি-বিদেশি ব্যবসায়ীদের মধ্যে সংযোগ স্থাপন ও দেশের পর্যটন সম্ভাবনাকে তুলে ধরার অনন্য মঞ্চ জানিয়ে টোয়াবের পরিচালক বলেন, মেলায় থাকবে ৪টি হলে ২০টি প্যাভিলিয়ন ও ২২০টি স্টল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত