ছাত্রদলের শীর্ষ দুই পদধারী নিয়ে বিতর্ক

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৭:৪৯ এএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন কৃষি বিভাগের শিক্ষার্থী মো. জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের শিক্ষার্থী হাসিবুল হাসান হাসিব। তবে নতুন নেতৃত্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে।

সভাপতি জাহিদ হাসানের বঙ্গবন্ধুর মাজারে ফুল দেওয়ার একটি ছবি সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা-সমালোচনা চলছে। অপরদিকে, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব ছাত্রশিবিরের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ও শিবিরের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠেছে। ছাত্রশিবির নেতাদের সঙ্গে তার একাধিক ছবি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক হচ্ছে। যা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

গত সোমবার বিকেলে ৬০ সদস্যের কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও গত শনিবার জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত নোটিসে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ছাত্রদলের নতুন কমিটির সভাপতি জাহিদ হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘আমার পিতা ১৯৮১ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বিভিন্ন পদে ছিলেন। ২০১৬ সালে তিনি জয়নগর ইউপি ইলেকশনে ধানের শীষ প্রতীকে প্রার্থী ছিলেন। আমার ভাইও ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত। এমন পরিবারের সদস্য হয়ে আমার ছাত্রলীগ করার প্রশ্নই ওঠে না।’ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানোর বিষয়ে তিনি বলেন, ‘এটা ২০১৫ সালের বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রোগ্রাাম ছিল। ২১ আগস্ট গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শিক্ষা সফরে গিয়ে একজন মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা দোষের কিছু না। যারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে পুরনো ছবি ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে।’

ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে অতীত সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে নোবিপ্রবি সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব বলেন, ‘আমি অতীতেও ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। স্বৈরাচারবিরোধী আন্দোলনেও নোবিপ্রবিতে নেতৃত্ব দিয়েছিলাম। আমাকে এনসিপিও তাদের দলে যোগ দেওয়ার জন্য অফার করেছিল। কিন্তু ছাত্রদল করায় আমি কোনো দলে যোগদান করিনি।’

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মো. সাব্বির হোসেন শান্ত। আর সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. আমিনুল ইসলাম, ফারুক আহমেদ খান, মামুন হাসান, মো. শহিদুল ইসলাম, মো. আশিকুর রহমান জীবন, সর্দার মাহমুদুল হাসান দুর্জয়, রিফাত জামিল রিয়াদ, সাখাওয়াত হোসেন সায়েম, মো. আল জকি, শীতল সাহা, তাজুল ইসলাম রনি, মেহেদী হাসান রবি, এহসান উল করিম ভূইয়া হাসিব, আমির হামজা, মো. মিজানুর রহমান, মো. সুজন মিয়া, মেহেদী হাসান রাজিব, মো. শামিম হোসেন, আহমাদ কারীম মাহমুদ ও মো. রাকিবুল হাসান রাকিব।

এ ছাড়াও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মারুফ, মো. সাখাওয়াত হোসেন, সাজ্জাদ হোসেন মুহিত, মো. শাফিন ইকবাল দিহান, মো. ফেরদৌস রহমান, মো. মোয়াজ্জেম হোসেন, মো. শফিউল ইসলাম হিমেল, মো. নাইমুল আলম, মো. সোহরাওয়ার্দী হোসেন, নাহিদ হাসান নবীন, আব্দুল্লাহ আল মুকীম, মো. জাকারিয়া, কাইফ হাসান, মো. মাহমুদুল হাসান অন্তর, অন্তর কুমার রায়, মো. ওয়ালী উল আলিফ, মো. নাফিস ফুয়াদ তকী, কামরুল ইসলাম রাজন, মো. আলী দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে এ ছাড়াও দপ্তর সম্পাদক মো. শরীফুল ইসলাম, প্রচার সম্পাদক খাইরুল ইসলাম শাওন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান বাধন, তথ্য ও গবেষণা সম্পাদক মো. মোজাম্মেল হোসেন, আন্তর্জাতিক সম্পাদক আরহাব মাহমুদ শাওকি, মানবাধিকার সম্পাদক জিদান বিন কাইউম, সমাজসেবা সম্পাদক ইশতিয়াক আবিদ, অর্থ সম্পাদক তাসফিন আব্দুল্লাহ, ছাত্রী বিষয়ক সম্পাদক ফাতেমা-তুজ-জোহরা, ক্রীড়া সম্পাদক শেখ আবরার নাসিফ, আইন সম্পাদক আশরাফুল ইসলাম ইমন, স্বাস্থ্য সম্পাদক রিয়াজ উদ্দীন আলম, ছাত্রবৃত্তি ও কল্যাণসম্পাদক আনিসুর রহমান সিফাত, ধর্মবিষয়ক সম্পাদক মো. আকতাহি, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. কাওসার আহম্মেদ, আপ্যায়নবিষয়ক সম্পাদক মো. আরিফুল ইসলাম ও সাংস্কৃতিক সম্পাদক তাসনিমুল তাবরিজ দায়িত্ব পেয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত