এবার ই-মেইলের মাধ্যমে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত সেনের বাড়িতে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে বলে। ই-মেইলটি প্রথমে ভারতের তামিলনাড়ু পুলিশের মহাপরিচালক ও বৃহত্তর চেন্নাই সিটি পুলিশের কাছে পাঠানো হয়। সেই ই–মেইলে রজনীকান্ত ও তার সাবেক জামাতা অভিনেতা ধানুশের বাসভবনে বোমা রাখার কথা বলা হয়েছে। ই–মেইল পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেয় চেন্নাই পুলিশ।
দ্রুত তারকাদের বাসভবনে বোমা শনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ স্কোয়াড মোতায়েন করা হয়, সঙ্গে প্রতিটি জায়গায় নিরাপত্তা তল্লাশি চালানো হয়। তল্লাশি ও পুলিশি তদন্তে এখন পর্যন্ত কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। কর্মকর্তারা মনে করছেন, এটি ভুয়া হুমকি হতে পারে। রজনীকান্তের বাসভবনের নিরাপত্তাকর্মীরা পুলিশকে জানান, বোমা রাখার জন্য কোনো অজ্ঞাত ব্যক্তি বাড়িতে প্রবেশ করেনি, তাই পুলিশের ধারণা, এটি ভুয়া হুমকি হওয়ার সম্ভাবনাই বেশি।
ই–মেইল পাওয়ার পর পরই বোম্ব ডিসপোজাল স্কোয়াডের সঙ্গে সমন্বয় করে ই-মেইলে নাম থাকা অন্য ব্যক্তিদের বাড়িতেও তল্লাশি বাড়িয়েছে চেন্নাই সিটি পুলিশ। তল্লাশির পর এখন পর্যন্ত কোনো বিস্ফোরক পাওয়া যায়নি এবং পুলিশ এই ঘটনাটিকে সম্প্রতি ঘটে যাওয়া এমন একাধিক ভুয়া হুমকির অংশ হিসেবে চিহ্নিত করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এগুলো একটি বিস্তৃত ঘটনার অংশ, যেখানে সম্প্রতি বেশ কয়েকজন তামিল সিনেমার তারকা ও রাজনীতিবিদ একই ধরনের হুমকির শিকার হয়েছেন।অক্টোবরের শুরুর দিকে অভিনেত্রী তৃষা কৃষ্ণাণ এবং এস ভি শেখরের কাছে হুমকি পাঠানো হয়েছিল। এ ছাড়া, সুরকার ইলাইয়ারাজার টি নগরের স্টুডিওকেও লক্ষ্য করা হয়েছিল। এসব হুমকিকে ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে আইনপ্রয়োগকারী সংস্থা।
দুমকিতে যুবদলের উদ্যোগে পিরতলা খাল পরিষ্কার অভিযান
আত্মহত্যার প্রবণতা বেড়েছে ইসরায়েলি সেনাদের মধ্যে
ঐকমত্য কমিশন ও সরকারের ভূমিকায় হতাশ বিএনপি