টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নাহিদুজ্জামান নাহিদ (৩২) নামের প্রবাস ফেরত এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের রতনপুর তোরপবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ উপজেলার রতনপুর ঢাকিপাড়া গ্রামের আ. জলিলের ছেলে। সম্প্রতি তিনি প্রবাস থেকে দেশে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নাহিদ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে পার্শ্ববর্তী তোরপবাজারে যাচ্ছিলেন। পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা ইটের স্তূপে ধাক্কা লেগে তিনি ছিটকে পড়েন। এতে তার মাথার একটি অংশ ফেটে গিয়ে গুরুতর জখম হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বুধবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
তাইওয়ান ইস্যুতে অনড় বেইজিং, শি-ট্রাম্প বৈঠকের আগে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট হুঁশিয়ারি