যশোরের শার্শায় ১০ম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বরখাস্ত হওয়া সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলিম বিদ্যালয়ে যোগদানের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নাভারণ বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে তিনি বিদ্যালয়ে যোগদান করলে ক্ষোভে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। এ সময় যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করে তারা। এ সময় শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
গত ৪ এপ্রিল নাভারণ বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলিমের বাড়িতে প্রাইভেট পড়া শেষে নোট দেওয়ার কথা বলে অপেক্ষা করতে বলেন এক ছাত্রীকে। অন্যান্য ছাত্রীরা বাসায় চলে গেলে শিক্ষক আব্দুল আলিম জোর করে ওই ছাত্রীকে শ্লীলতাহানি করেন। পরে বিদ্যালয় পরিচালনা কমিটি তাকে সাময়িকভাবে বরখাস্ত করে।
