লোকাল বাসে পোশাক নিয়ে কটূক্তি, তরুণীর জুতাপেটা

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৫:১৫ পিএম

ঢাকার এক লোকাল বাসে এক তরুণী তার পোশাক নিয়ে কটূক্তির প্রতিবাদে এক যাত্রীকে জুতা দিয়ে মারধর করেছেন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

ভিডিওতে দেখা যায়, জিন্স ও টপ পরা তরুণী বাসে ওঠার পর সামনের সিটে বসা এক ব্যক্তি তার পোশাক নিয়ে অশোভন মন্তব্য করেন। 

এতে ক্ষুব্ধ হয়ে তরুণী প্রতিবাদ জানাতে সামনে এগিয়ে যান এবং প্রশ্ন তোলেন— “আমার পোশাক নিয়ে আপনার সমস্যা কী?”

পরিস্থিতি উত্তপ্ত হলে ওই ব্যক্তি উঠে দাঁড়িয়ে তরুণীকে চড় মারেন। মুহূর্তেই তরুণী জুতা খুলে পাল্টা আঘাত করেন এবং একের পর এক জুতাপেটা করেন।

ভিডিওতে আরও দেখা যায়, ধস্তাধস্তির একপর্যায়ে তারা বাসের সামনের দিকে পড়ে যান। তরুণী নিজেকে সামলে নিয়ে আবারও প্রতিরোধ করেন।

ঘটনার ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে নানামুখী প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তরুণীর সাহসী অবস্থানের প্রশংসা করেছেন, অন্যদিকে কেউ কেউ ঘটনাটির উভয় পক্ষের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত