পরকীয়া প্রেমিকের সহায়তায় স্বামীকে হত্যা, নববধূ গ্রেপ্তার

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৮:০১ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের নন্দলালপুর গ্রামে নববধূর বিরুদ্ধে পরকীয়া প্রেমিকের সহায়তায় কৌশলে স্বামী আব্দুল করিম (২৫) কে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

নিহত আব্দুল করিম নন্দলালপুর গ্রামের নবী মন্ডলের ছেলে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। এছাড়া অভিযুক্ত নববধূ তানজিলা খাতুনকে পুলিশ আটক করেছে। 

পুলিশ ও নিহত আব্দুল করিমের বাবা নবী মন্ডল ও মামা ইদ্রিস আলী জানান, গত ১ মাস আগে শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের নবী মন্ডলের ছেলে অটোরিকশা চালক আব্দুল করিম পাবনার বেড়া উপজেলার চাকলা গ্রামের হাতেম আলীর মেয়ে তানজিলা খাতুন(১৯) কে বিয়ে করে। 

নববধূ তানজিলার বিয়ের আগে থেকেই প্রতিবেশি সিএনজি চালক নূর আলম নাহিদের সাথে প্রেমের সম্পর্ক ছিলো। গত সপ্তাহে তানজিলা বাবার বাড়িতে বেড়াতে যায়। এ সময় প্রেমিক নাহিদ তানজিলাকে বিয়ে করার প্রস্তাব দেয়। তানজিলা বলে আমার তো বিয়ে হয়ে গেছে। 

এখন আমি স্বামী করিমকে কি ভাবে ছেড়ে আসবো। এরপর তারা করিমকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই পরিকল্পনার অংশ হিসেবে তানজিলাকে গ্যাস ট্যাবলেট কিনে দেয় প্রেমিক নাহিদ। এরপর তানজিলা শ্বশুরবাড়ি নন্দলালপুর ফিরে আসে। 

গত সোমবার(২৭ অক্টোবর) রাতে বিশ্বস্ততা অর্জনের জন্য বাড়ির সবাইকে কৃমির ট্যাবলেট খেতে দেয়। আর কৌশলে কৃমির ওষুধ বলে সবাই খেয়ে সুস্থ্য স্বামী আব্দুল করিকে গ্যাস ট্যাবলেট খাওয়ায়। এর কিছুক্ষণ পরেই পেটে জালাপোড়া শুরু হলে কমিন চিৎকার করতে থাকে এবং বমি করতে থাকে। 

এ সময় পরিবারের লোকজন স্থানীয় চিকিৎসকের ওষুধ দিয়ে সুস্থ্য করে তোলার চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর পরিস্থিতির আরও অবনতি হলে প্রথমে স্থানীয় নূরজাহান হাসপাতাল, পওে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সব শেষে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকৎসা দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার(২৭ অক্টোবর) রাতে আব্দুল করিমের মৃত্যু হয়। 

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ বুধবার(২৯ অক্টোবর) সকালে নন্দলালপুর নিজ বাড়ি থেকে করিমের লাশ উদ্ধার ক।ে এছাড়া এ ঘটনায় অভিযুক্ত নববধূ তানজিলা খাতুনকে পুলিশ হেফাজতে নেয়। তানজিলা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সুষ্টি হয়েছে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুকজনতা করিমের বাড়িতে এসে ভীড় করে।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মোঃ আছলাম আলী জানান,বুধবার(২৯ অক্টোবর) সকালে শাহজাদপুর উপজেলার নন্দলালপুর গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা নবী মন্ডল বাদী হয়ে তানজিলা ও নূর আলম নাহিদকে আসামী করে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত