বাংলাদেশের পোশাকশিল্প

ইএসজি ডিউ ডিলিজেন্স ও ইইউ রেডিনেস বিষয়ে বহুপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০২:৫১ পিএম

ইঞ্জিনিয়ারিং রিসোর্সেস ইন্টারন্যাশনাল ও সাস্টেইনেবল ক্লাইমেট সলিউশনসের সহযোগী প্রতিষ্ঠান ইন্টেলিজেন্ট রিসোর্সেস ইন্টারন্যাশনাল ঢাকার সিক্স সিজনস হোটেলে আয়োজন করেছে ‘ইএসজি কানেক্ট: ফ্যাশনিং দ্যা ফিউচার’ শীর্ষক এক বহুপক্ষীয় সংলাপ। এতে অংশ নেন টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, প্রস্তুতকারক এবং উন্নয়ন সহযোগীরা।

ইভেন্টটির মূল লক্ষ্য ছিল কীভাবে পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসনভিত্তিক (ইএসজি) চর্চা বাংলাদেশের শিল্পখাতে বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পারে— সে বিষয়ে আলোচনা করা।

প্রথম সেশন ‘রানওয়ে টু ইইউ রেডিনেসে’ ইউরোপীয় ইউনিয়নের আসন্ন টেকসইতা ও দায়বদ্ধতা সংক্রান্ত বিধিনিষেধের জন্য বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এতে অংশ নেন সোলারিক গ্রুপের পরিচালক নাজনিন আখতার, বেলার সভাপতি আবরার হোসেন সায়েম, বিজিএমইএর পরিচালক মোহাম্মদ সোহেল, এমবিএম গ্রুপের পরিচালক কামরান সাদিক, গুডওয়েবের ইএসজি কনসালট্যান্ট ও সাবেক ইউএনডিপি পরামর্শক আসিম মণ্ডল, স্রিডার সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন এবং বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক আবু নাঈম।

সেশনটি পরিচালনা করেন ইআরআইর ডিকার্বনাইজেশন স্পেশালিস্ট রেজওয়ানা ইসলাম।

দ্বিতীয় সেশন ‘এএসজি ডিউ ডিলিজেন্সে’ সরবরাহ চেইনে স্বচ্ছতা, দায়বদ্ধতা ও অর্থায়নের ভূমিকা নিয়ে আলোচনা হয়। সেশনটি পরিচালনা করেন আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের হেড অব সাপ্লাই চেইন ফাইন্যান্স নাসির উদ্দিন বাবু। আলোচনায় অংশ নেন ইউএনসিডিএফের ন্যাশনাল গ্রিন ফাইন্যান্সিং অ্যানালিস্ট নওশিন নওয়াল, অচান রিটেইলের রিজিওনাল কমপ্লায়েন্স ম্যানেজার সাইফুল আলম মালিক, উর্মি গ্রুপের সাসটেইনেবিলিটি লিড এবিএম ফকরুল আলম, বেস্টসেলারের কেমিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল রেসপন্সিবল দেওয়ান নুরুল ইসলাম এবং ডিবিএল গ্রুপের সিনিয়র ম্যানেজার (সাসটেইনেবিলিটি) মাশুক চৌধুরী।

আলোচকরা বলেন, ইএসজি গভার্ন্যান্স, ডেটা ট্রান্সপারেন্সি এবং গ্লোবাল রিপোর্টিং স্ট্যান্ডার্ড মেনে চলা নিশ্চিত করতে রিসোর্স ট্র্যাকিং ইনফরমেশন সিস্টেমের (আরটিআইএস) মতো ইন্টিগ্রেটেড ডিজিটাল প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এসসিএস গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও শেখ আকবর হাকিম বলেন, ‘ইএসজি কানেক্ট এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখানে ডেটা, ফাইন্যান্স ও সাসটেইনেবিলিটি একত্রিত হয়েছে। শিল্প যখন ইএসজি-নির্ভর অপারেশনে যাচ্ছে, তখন আইআরআই স্বচ্ছ, পরিমাপযোগ্য ও নির্ভরযোগ্য সিস্টেম গড়ে তোলায় প্রতিশ্রুতিবদ্ধ।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট কামরান টি. রহমান। তিনি বলেন, বাংলাদেশের পোশাক শিল্পে স্বচ্ছ ও ডেটা-নির্ভর ইএসজি কমপ্লায়েন্স গড়ে তুলতে আইআরআই’র এই উদ্যোগ প্রশংসনীয়।

অংশগ্রহণকারীদের মধ্যে বেস্টসেলারের দেওয়ান নুরুল ইসলাম বলেন, ‘আমরা আরটিআইএস প্ল্যাটফর্মের মাধ্যমে সরবরাহ চেইনের স্বচ্ছতা বাড়াতে কাজ করছি। নতুন আরটিআইএস ইএসজি ফ্রেমওয়ার্ক শিল্পখাতকে আরও শক্তিশালী করবে।’

ডিবিএল গ্রুপের মাশুক চৌধুরী বলেন, ‘প্ল্যাটফর্মটি অত্যন্ত শক্তিশালী ও নমনীয়, যা বিভিন্ন টেকসইতা ও কমপ্লায়েন্সের চাহিদা সহজেই পূরণ করতে সক্ষম।’

‘ফ্যাশনিং দ্যা ফিউচার’ থিমের অধীনে আয়োজিত এই অনুষ্ঠানটি বাংলাদেশের পোশাক শিল্পের ইএসজি চ্যালেঞ্জ, প্রয়োজন ও সম্ভাবনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংগৃহীত মতামত ও অন্তর্দৃষ্টি ব্যবহার করে আরটিআইএস ইএসজি মডিউল আরও উন্নত করা হবে, যা পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন সংক্রান্ত তথ্য পরিমাপ, মূল্যায়ন ও রিপোর্টিংয়ের একটি পূর্ণাঙ্গ কাঠামো প্রদান করবে।

ইন্টেলিজেন্ট রিসোর্সেস ইন্টারন্যাশনাল (আইআরআই) বর্তমানে বৈশ্বিক সাপ্লাই চেইনের জন্য ইএসজি ইন্টেলিজেন্স, সাসটেইনেবল ডেটা সিস্টেম ও রিসোর্স ইফিশিয়েন্সি সমাধান উন্নয়নে কাজ করছে। ইআরআইর প্রযুক্তিগত দক্ষতা ও এসসিএসের উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি একত্রিত করে আইআরআই টেকসই, স্বচ্ছ ও দায়বদ্ধ উৎপাদন ব্যবস্থার পথে রূপান্তর ঘটাতে অগ্রণী ভূমিকা রাখছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত