বসুন্ধরার আই ব্লকে ‘হেরিটেজ সুইটস’ এর দ্বিতীয় শাখা

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৭:১৯ এএম

বাংলাদেশের ঐতিহ্যবাহী মিষ্টান্ন সংস্কৃতিকে আধুনিকতার ছোঁয়ায় উপস্থাপনকারী প্রিমিয়াম ব্র্যান্ড হেরিটেজ সুইটস। বসুন্ধরা আবাসিক এলাকায় এর দ্বিতীয় শাখা উদ্বোধন করা হয়েছে।

বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকে প্রথম শাখায় মিলেছে অসাধারণ সাড়া। বসুন্ধরায় নতুন এই শাখা উদ্বোধনের মাধ্যমে হেরিটেজ সুইটস আরও বৃহত্তর পরিসরে সুস্বাদু ও মানসম্মত মিষ্টান্নের পরিসর সম্প্রসারণ করল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপ (এসবিজি) এর ভাইস চেয়ারম্যান এমিল আহমেদ সোবহান। উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যম প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সানভীর বসুন্ধরা গ্রুপের (এসবিজি) ভাইস চেয়ারম্যান এমিল আহমেদ সোবহান প্রতিষ্ঠানটির শুভকামনা করে বলেন, হেরিটেজ সুইটস ভোক্তাদের পছন্দকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুস্বাদু, মানসম্মত ও ঐতিহ্যবাহী মিষ্টান্ন সরবরাহ করছে। ইতিমধ্যেই ব্র্যান্ডটি ভোক্তাদের আস্থা ও সুনাম অর্জনে সফল হয়েছে। সবার সহযোগিতায় হেরিটেজ সুইটসের এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত