চট্টগ্রামে আজ বাংলাদেশের বিপক্ষে ইনিংসের ২০তম ওভারে প্রথম দুই বলে বলে তানজিদ তামিম ও শরিফুলকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন পেসার রোমারিও শেফার্ড। টানা দুই বলে আউট করার আগে ইনিংসের ১৭তম ওভারের শেষ বলেও উইকেট পেয়েছিলেন তিনি। আর তাতেই হয়েছে হ্যাটট্রিক।
তবে নিজের করা টানা তিন বলে উইকেট পেয়ে হ্যাটট্রিক করে বিষয়টি প্রথমে বুঝতে পারেননি শেফার্ড নিজেই। বাংলাদেশের ব্যাটিং ইনিংস শেষে শেফার্ড বলেন, 'উইকেট পাওয়ার আগে আমি আসলে জানতাম না আমার সামনে হ্যাটট্রিকের সুযোগ আছে। আমি আসলে ইনিংসটা দ্রুত শেষ করায় মনোযোহী ছিলাম। আমার মনে হয় জেসন (হোল্ডার) ছিল, সে এসে আমাকে বললো এখন চার বলে চার উইকেট নেওয়ার সুযোগ।'
ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করলেন রোমারিও শেফার্ড। তার আগে ক্যারিবিয়ানদের বিপক্ষে এই ফরম্যাটে হ্যাটট্রিক করেছিলেন জেসন হোল্ডারই।
ফলে আগের হ্যাটট্রিকম্যানের কাছ থেকেই জানলেন হ্যাটট্রিকের কথা।
তানজিদের ক্যারিয়ারসেরা ইনিংসে বাংলাদেশ করলো ১৫১
ক্যাপ্টেন আজহারউদ্দিন মন্ত্রী হয়ে বললেন, 'জীবনের একটা বৃত্ত পূরণ হলো'