‘মারুফা সারা বিশ্বের মেয়েদের জন্য প্রেরণা’

আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ১২:৩২ এএম

নারী বিশ্বকাপে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে অবিশ্বাস্য এক ইনিংস খেলে ভারতকে ফাইনালে তুলেছেন জেমিমা রদ্রিগেজ। ২৫ বছর বয়সী এই ব্যাটারের হার না মানা ১২৭ রানের ইনিংসে অস্ট্রেলিয়ার ৩৩৯ রানের লক্ষ্য ভারত টপকে যায় ৯ বল হাতে রেখে। দুর্দান্ত এই ইনিংস খেলার পর প্রশংসায় ভাসছেন জেমিমা। তার প্রশংসা করে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন বাংলাদেশের পেসার মারুফা আক্তার।

মারুফার ইনস্টাগ্রাম হ্যান্ডলে করা পোস্টে লেখা হয়, ‘জেমিমা দিদি, আপনি আমাদের অসাধারণ খেলা উপহার দিয়েছেন। সত্যি বলতে, আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমি সবসময় আপনার জন্য প্রার্থনা করব। আপনি যেন আপনার দলকে আরও এগিয়ে নিয়ে যান এবং আরও বড় সাফল্য অর্জন করেন এই কামনা করি। ফাইনাল ম্যাচের জন্য রইল আমার শুভেচ্ছা ও প্রার্থনা।’

মারুফার পোস্টটি চোখে পড়েছে জেমিমার। এই পোস্টের মন্তব্যে তিনি লিখেছেন, ‘মারুফা, তোমাকে ধন্যবাদ। তুমি নিজেই একটি অনুপ্রেরণা। তুমি যা করেছ, সেটি বাংলাদেশের ও সারা দুনিয়ার মেয়েদের জন্য প্রেরণাদায়ক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত