কুমিল্লার চৌদ্দগ্রামে সামাজিক শালিস-বৈঠকে দুবাই প্রবাসী মমিনুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ ও অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় প্রতিবাদ মিছিল করে স্থানীয় বিক্ষুব্ধরা।
শুক্রবার উপজেলার শ্রীপুর ইউনিয়নের পাইকোটা পশ্চিমপাড়া ঈদগাহ মাঠে পাইকোটা এলাকাবাসী ও নবজাগরণ সমাজ কল্যাণ সংগঠনের যৌথ উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মো. শফিকুর রহমান সর্দার, মো. মনির হোসেন সর্দার, ফয়েজ আহমেদ, মো. জাকির হোসেন, শাহাব উদ্দিন, বাবুল আহম্মেদ।
সামাজিক শালিস-বৈঠকে বিনা কারণে একজন প্রবাসীর ওপর অতর্কিতভাবে ন্যাক্কারজনক হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, শাহআলম মজুমদার গং পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে প্রবাসী মমিনুলের ওপর হামলা চালিয়েছে। আমরা এ মানববন্ধন থেকে হামলাকারী সন্ত্রাসী আলম, তার ছেলে মাইন উদ্দিন, সোহাগ, নাঈম ও কিবরিয়াসহ তাদের সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শেখ আহমেদ মজুমদার, আব্দুর রশিদ, আবু তাহের, রফিকুল ইসলাম সর্দার, কলিম উদ্দিন, আব্দুল করিম মুহুরী, মমতাজ মিয়া মজুমদার, আলী নোয়াব, আজাদ হোসেন, শাহিন মজুমদার, আফতাব উদ্দিন মজুমদার, মনা মিয়া, ইকবাল হোসেন মজুমদার, প্রবাসী মো.আমান উল্লাহ মজুমদার, মো. খলিলুর রহমান, মো. স্বপন, মো. আলা উদ্দিন মজুমদার, মো. আব্দুস সাত্তার, শরীফ মজুমদার, কাউছার মজুমদার, রুবেল হোসেন মজুমদার, কামরুল হাসান মজুমদার পোটন, আল-আমিন মজুমদার, সাদ্দাম হোসেন মজুমদার, রবিউল ইসলাম মজুমদার, সরফরাজ মজুমদার, আব্দুল কাইয়ুম মজুমদার, ইমাম হোসেন মজুমদার।
এ সময় পাইকোটা গ্রামের শত শত সাধারণ মানুষ সহ পাইকোটা নবজাগরণ সমাজ কল্যাণ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
