নবীনগরে বিএনপি নেতা নাজমুল হোসেনের শোডাউন

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৩:৪৯ পিএম

নিজ এলাকায় নির্বাচনী শোডাউন করেছেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের বিএনপি নেতা কাজী নাজমুল হোসেন তাপস। শনিবার  (০১ নভেম্বর) উপজেলার আলিয়াবাদ গুল চত্ত্বর থেকে শোডাউনটি শুরু হয়ে শিবপুরসহ আশেপাশের ইউনিয়ন প্রদক্ষিণ করে।

মিছিলে সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো নবীনগর উপজেলা এক উৎসবে রূপ নেয়।

কাজী নাজমুল হোসেন তাপস জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত